সিইসির সঙ্গে বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল

অনলাইন ডেস্ক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের প্রতিনিধিদল।

মঙ্গলবার সকালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে ইসির সঙ্গে বৈঠকে বসে প্রতিনিধিদলটি।

এর আগে নির্বাচনকে কেন্দ্র করে একাধিকবার ইসির সঙ্গে বৈঠক করে ইইউ।

বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় তারা। সিদ্ধান্ত হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে ইউরোপীয় ইউনিয়নের একটি বড় দল বাংলাদেশে আসবে। প্রায় ১৫০ সদস্যের এই পর্যবেক্ষকদল নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে ধাপে ধাপে বাংলাদেশে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights