নির্বাচন নিয়ে ইসির চলমান প্রস্তুতি সন্তোষজনক: মাইকেল মিলার

অনলাইন ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) বর্তমান প্রস্তুতি সন্তোষজনক বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। মঙ্গলবার (২ ডিসেম্বর) ইসির সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি এ মূল্যায়ন দেন।

মাইকেল মিলার বলেন, আসন্ন নির্বাচনে তারা বেশি সংখ্যক পর্যবেক্ষক পাঠাতে চান। ইইউ আশা করছে, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জানান, নির্বাচন-সংক্রান্ত সব ধরনের বিষয়ে সহযোগিতা করতে ইইউ প্রস্তুত।

তবে লজিস্টিকসহ কিছু নিরাপত্তা চ্যালেঞ্জ রয়েছে বলে উল্লেখ করেন এই কূটনীতিক। তিনি বলেন, নতুন ভোটারদের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করা এবং তাদের ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া একটি বড় চ্যালেঞ্জ।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় ইসির প্রস্তুতির বিষয়টি জানিয়ে দিয়েছেন বলেও জানান তিনি। এ সময় ইইউর পক্ষ থেকেও সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনকেও ইইউ ইতিবাচকভাবে দেখছে বলে মন্তব্য করেন মাইকেল মিলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights