পাকিস্তান সিরিজের বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা

অনলাইন ডেস্ক

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল। এই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার সাদিয়া ইসলামকে অধিনায়ক করে দল ঘোষণা করে বিসিবি। ঘোষিত সেই দলে আছেন সুমাইয়া আক্তার সুবর্ণা, আরিত্রি মন্ডল নির্জনা, ইমান নাসের।

সিরিজের সবগুলো ম্যাচ কক্সবাজারের একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে। আগামীকাল বুধবার সিরিজের প্রথম ম্যাচ।

পাঁচ ম্যাচের সিরিজ খেলতে গত ৩০ নভেম্বর ঢাকায় পা রাখে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল।

বাংলাদেশ: সুমাইয়া আক্তার সুবর্ণা (উইকেটরক্ষক), আরিত্রি মন্ডল নির্জনা, সাদিয়া ইসলাম (অধিনায়ক), মোসাম্মৎ ফারজানা ইয়াসমিন, মাইমুনা নাহার স্বর্ণামনি, রুমানা আহমেদ, সাদিয়া আক্তার, হাবিবা ইসলাম পিংকি, অতশি মজুমদার, জারিন তাসনিম লাবণ্য, লামিয়া মৃদা, আচিনা জান্নাত ইমান্তা (উইকেটরক্ষক), মোসাম্মৎ সাদিয়া নুসরাত, মোসাম্মৎ সামিয়া খাতুন ও কুমারি রানি শিল।

পাকিস্তান: বারিরাহ সাইফ, ফিজা ফিয়াজ, রাহিমা সাইদ, মেমুনা খালিদ, ইমান নাসের (অধিনায়ক), রোজিনা আকরাম, আরিশা আনসারি, কোমাল খান, রাভাইল ফারহান, আকসা হাবিব, শাহার বানো, মাহনুর জাব, আয়েশা রিয়াজ, জুফিসান আয়াজ ও আলিশা মুখতিয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights