ডিমলায় ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন

আব্দুর রহিম রিয়াদ, ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।।নীলফামারীর ডিমলায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার(২ ডিসেম্বর) বিকেলে খাদ্য গুদামের আয়োজনে সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান।এ সময় সহকারি কমিশনার(ভুমি)রওশন কবির,কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না,খাদ্য নিয়ন্ত্রক মামুনার রশীদ,খাদ্য পরিদর্শক(ওসিএলএসডি) নবাব,জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, সহকারি উপ-খাদ্য পরিদর্শক শামিম আহসান উপস্থিত ছিলেন।সংশ্লিষ্ট সুত্র জানান,খাদ্য গুদামের মাধ্যমে কৃষি অফিসের তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে সরাসরি সরকারি মুল্যে ৩৪ টাকা কেজি দরে ২০৮ মেট্রিকটন ধান ও চুক্তিবদ্ধ মিল মালিকদের কাছ থেকে ৫০ টাকা কেজি দরে ৮৬১ মেট্রিকটন চাল ক্রয় করে সংগ্রহ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights