ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত বিদেশি পাইপগান উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর ফোরলেন রাস্তার পাশে কাঁশফুল বাগানের ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পাইপগান উদ্ধার করেছে র‌্যাব।

মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাইপগানটি পাওয়া যায়।

র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, পাইপগানটি ছোট আকারের হওয়ায় বহন ও ব্যবহারে সুবিধাজনক, এবং নাশকতার কাজে ব্যবহার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধারকৃত পাইপগানটি সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights