নড়াইলে চারণ কবি বিজয় সরকারের প্রয়াণ দিবস পালিত

শুভ সরকার, নড়াইল
বিভিন্ন কর্মসূচি মধ্যে দিয়ে নড়াইলে চারণ কবি বিজয় সরকারের ৪০ তম প্রয়াণ দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে চারণ কবি বিজয় সরকার ফাউন্ডেশন, নড়াইল এর আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় নড়াইলের শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান মাহমুদ রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুজ্জামান, সাবেক অধ্যক্ষ বাবু অশোক কুমার শীল, নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ তারিকুজ্জামান লিটু, জেলা কালচারাল কর্মকর্তা মোঃ আব্দুল রাকিবিল বারী, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএম মাহবুবুর রশিদ লাবলু, এ্যাডভোকেট রমা রানী রায়,
বাঁশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান এফ এম রফিকুল ইসলাম, মুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী। স্বাগত বক্তব্য রাখেন কবিয়াল বিজয় সরকার ফাউন্ডেশন সাধারণ সম্পাদক এস এম আকরাম শাহীদ (চুন্নু)। আলোচনা সভা শেষে বিজয় গীতি পরিবেশন করেন শিল্পী প্রতুল হাজরা, শিল্পী হিরোক গোস্বামী, অনন্যা সেন, সুপ্রিয়া বিশ্বাস, প্রসাদ সরকারসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights