পেন্টাগনের বিরুদ্ধে মামলা করল নিউইয়র্ক টাইমস

অনলাইন ডেস্ক

মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ‘নিউইয়র্ক টাইমস’।

নতুন রিপোর্টিং নিষেধাজ্ঞার কারণে পত্রিকাটি বৃহস্পতিবার এই মামলা দায়ের করে। নিউ ইয়র্ক টাইমস জানায়, নতুন নীতিমালা তাদের সাংবাদিকদের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করছে।

গত অক্টোবর থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা অনুযায়ী, সাংবাদিকদের একটি অঙ্গীকারনামায় সই করতে হবে, যেখানে বলা আছে- তারা অনুমোদনবিহীন কোনও তথ্য সংগ্রহ করবেন না।

এছাড়া কর্মকর্তাদের উপস্থিতি ছাড়া নির্দিষ্ট কিছু এলাকায় সাংবাদিকদের প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে— যা আগের নির্দেশনার তুলনায় বড় পরিবর্তন।

দ্য গার্ডিয়ান, দ্য ওয়াশিংটন পোস্ট, সিএনএন, রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, এনপিআরসহ একাধিক মার্কিন সংবাদমাধ্যম এই নতুন শর্তে সই করতে অস্বীকৃতি জানিয়েছে।

মামলায় নিউইয়র্ক টাইমস আদালতের কাছে পেন্টাগনকে এই নীতিমালা প্রয়োগ বন্ধের নির্দেশ দেওয়ার অনুরোধ করেছে।

পত্রিকাটি বলেছে, যেকোনও প্রশাসনের পক্ষ থেকে যখনই গণমাধ্যমকে সীমিত করার চেষ্টা হয়েছে, তারা সেটিকে আইনি লড়াইয়ের মাধ্যমে প্রতিহত করেছে এবং ভবিষ্যতেও তা করবে। সূত্র: নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, দ্য গার্ডিয়ান, এক্সিওস, সিএনএন, রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights