ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নিয়ে চীন-রাশিয়ার যৌথ মহড়া

অনলাইন ডেস্ক

চলতি ডিসেম্বরের শুরুর দিকে তৃতীয় দফায় যৌথ ক্ষেপণাস্ত্র-বিরোধী মহড়া চালিয়েছে চীন ও রাশিয়া। রাশিয়ার ভূখণ্ডে এই মহড়া অনুষ্ঠিত হয়।

শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুসারে, এই মহড়াগুলো কোনও তৃতীয় পক্ষকে টার্গেট করে বা বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির প্রতিক্রিয়া হিসেবে করা হয়নি।

এর আগে গত মাসে রুশ-চীন সামরিক কর্মকর্তারা ‘ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও কৌশলগত স্থিতিশীলতা’ নিয়ে বৈঠক করেন। আগস্টে দেশ দুটি জাপান সাগরে আর্টিলারি ও সাবমেরিন-বিরোধী যৌথ মহড়া করে।

২০২২ সালে রাশিয়া পূর্ণমাত্রায় ইউক্রেনে যুদ্ধ শুরু করার আগে চীনের সঙ্গে একটি ‘নো-লিমিটস’ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির অধীনে নিয়মিত যৌথ সামরিক মহড়ার অঙ্গীকার রয়েছে।

উভয় দেশই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং ৩০ বছরেরও বেশি সময় বিরতির পর পুনরায় মার্কিন পারমাণবিক অস্ত্রের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights