ঢাকা বোর্ড: এইচএসসিতে উত্তীর্ণদের বৃত্তির তালিকা প্রকাশ

অনলাইন ডেস্ক
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণদের বৃত্তির তালিকা প্রকাশিত হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) বোর্ডের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকায় দেখা যায়, বোর্ড থেকে মেধাবৃত্তি পেয়েছেন ৪৫৬ জন ও সাধারণ বৃত্তি পেয়েছেন তিন হাজার ৩২ জন।

এর আগে, ২৬ নভেম্বর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশিত অফিস আদেশে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে রাজস্ব খাতভুক্ত মেধা ও সাধারণ বৃত্তির বোর্ডভিত্তিক কোটা বণ্টনের তালিকা প্রকাশ করা হয়।

৯টি শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, মোট মেধাবৃত্তি পাবেন ১ হাজার ১২৫ জন শিক্ষার্থী। আর সাধারণ বৃত্তি পাবেন ৯ হাজার ৩৭৫ জন।

আদেশে বলা হয়, মেধাবৃত্তির হার মাসিক ৮২৫ টাকা ও এককালীন বার্ষিক অনুদান ১ হাজার ৮০০ টাকা। সাধারণ বৃত্তির হার মাসিক ৩৭৫ টাকা ও এককালীন বার্ষিক অনুদান ৭৫০ টাকা।

ঢাকা বোর্ডের এইচএসসি উত্তীর্ণদের বৃত্তির তালিকা দেখতে এখানে এখানে ক্লিক করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights