“জীবন মৃত্যু “
কবি হাসিনা মরিয়ম
জীবন যেখানে থেমে যায়
মৃত্যু সেখানে শুরু…
মৃত্যুর পথ ধরে যাত্রা শুরু
মানুষের অসীম জীবনের…
যে জীবন ক্লান্ত হয়না
না পাওয়ার ব্যাথায়,
যেখানে মানুষ ডুবে থাকে আকন্ঠ বৈভবে…
আমার জীবনের ছন্দপতন ঘটে
তোমাকে না পাওয়ায়-
তোমাকে ছাড়া অসীম জীবন
ক্লান্তিতে ভরে যায়,
টেনে টেনে নিয়ে যাই নিজেকে
যেখানে তোমার আমার যাত্রা শুরু…
নতুন করে রচনা করবো পান্ডুলিপি
হাতে হাত ধরে এগুবো দুজনে
অসীম জীবনের দিকে……
