২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৩৯৭

অনলাইন ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। তবে একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর এ সবশেষ তথ্য তুলে ধরা হয়েছে।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০৪ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ১৮০ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এর বাইরে ঢাকা বিভাগে ৫৩ জন, চট্টগ্রাম বিভাগে ৫৯ জন, বরিশাল বিভাগে ৫২ জন, ময়মনসিংহ বিভাগে ১৮ জন, খুলনা বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ১৯ জন ও সিলেট বিভাগে ২ জন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ হাজার ৯০ জনে।

এ বছর সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল সবচেয়ে বেশি, ১৫ হাজার ৮৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে অক্টোবরের হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২২৫২০ জন রোগী, যা সেপ্টেম্বর মাসকে ছাড়িয়ে যায়। আর নভেম্বরে এ ভর্তি হয়েছিল ২৪৫৩৫ জন রোগী। আর ডিসেম্বরে এ পর্যন্ত ভর্তি হয়েছেন ৫৬৯৩ জন।

এছাড়া জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুন মাসে ৫৯৫১ জন, জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৭৬ জনের মৃত্যু হয়েছিল সেপ্টেম্বর মাসে। তবে অক্টোবর মাসে এ সংখ্যা ছাড়িয়ে ৮০ জন হয়েছে। আর নভেম্বরে সেই সংখ্যাও ছাড়িয়ে মারা গেছেন ৯৯ জন। আর ডিসেম্বর মাসে এ পর্যন্ত ২২ জনের মৃত্যু দেখলো দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights