আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে এই সৌজন্য সাক্ষাৎ হয়। পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে নিরাপত্তা ইস্যু, পুলিশ সংস্কার এবং বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের পুলিশকে সহায়তা প্রদানের বিষয়ে আলোচনা করা হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মাইকেল মিলার দেশের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনের সময় আন্তর্জাতিক পর্যবেক্ষক ও কূটনৈতিক মিশনের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। তিনি বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার কার্যক্রমে সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করেন।

আইজিপি বাহারুল আলম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ সদস্যদের নিবিড় ও বাস্তবমুখী প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি নির্বাচনী শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহারসহ পুলিশি প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন। এছাড়া, তিনি বিদেশি পর্যবেক্ষক ও কূটনৈতিক মিশনের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গৃহীত ব্যবস্থা এবং পুলিশ সংস্কারের ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতার বিষয়েও আলোকপাত করেন।

রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, আসন্ন নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের ২০০ জন পর্যবেক্ষক ভোটগ্রহণ পর্যবেক্ষণ করবেন। তিনি আশা প্রকাশ করেন, এই সময় আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বাংলাদেশের পুলিশ বাহিনীর পেশাদারিত্ব এবং নিরাপত্তা প্রটোকলের বিষয়ে ইতিবাচক ধারণা অর্জন করবেন।

এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights