বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী তালিকায় কিছু পরিবর্তন

ইতিপূর্বে বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী ঘোষিত প্রার্থী তালিকায় কিছু পরিবর্তন আনা হয়েছে।

পরিবর্তিত আসন ও প্রার্থীদের তালিকা নিম্নরূপ—

কিশোরগঞ্জ–২ (কটিয়াদী) আসনে পূর্বের প্রার্থী মাওলানা শফিকুল ইসলামের পরিবর্তে বর্তমান প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন শাহরিয়ার জামান রানা।

সিলেট–৩ (দক্ষিণ সুরমা–ফেঞ্চুগঞ্জ–বালাগঞ্জ) আসনে পূর্বপ্রার্থী মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরীর স্থলে বর্তমান প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মাওলানা মুসলেহ উদ্দিন রাজু।

নওগাঁ–২ (ধামুইরহাট–পত্নিতলা) আসনে পূর্বে মনোনীত প্রার্থী মাওলানা মুস্তাফিজুর রহমানের পরিবর্তে বর্তমান প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর চৌধুরী।

গোপালগঞ্জ–১ (মুকসুদপুর–কাশিয়ানী আংশিক) আসনে পূর্বে মনোনীত প্রার্থী মাওলানা জাহিদ আল মাহমুদের পরিবর্তে বর্তমান প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা ইমরান হোসাইন আফসারী।

গোপালগঞ্জ–২ (সদর–কাশিয়ানী আংশিক) আসনে পূর্বের প্রার্থী মাওলানা কাউসারের পরিবর্তে বর্তমান প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মুফতি শোয়াইব ইব্রাহিম।

রাজবাড়ী–২ (পাংশা–কালুখালী–বালিয়াকান্দি) আসনে পূর্বে মনোনীত প্রার্থী মাওলানা ইব্রাহিম খলিলের পরিবর্তে বর্তমান প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা কুতুবুদ্দিন।

ব্রাহ্মণবাড়িয়া–৫ (নবীনগর) আসনে পূর্বে মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল কাইয়ুম ফারুকীর পরিবর্তে বর্তমান প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মুফতি আমজাদ হোসাইন আশরাফী।

নারায়ণগঞ্জ–৪ (ফতুল্লা) আসনে পূর্বে মনোনীত প্রার্থী মাওলানা আবু সাঈদের পরিবর্তে বর্তমান প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন খন্দকার আনোয়ার হোসাইন।

ময়মনসিংহ-৫ ( মুক্তাগাছা) আসনে পূর্বের প্রার্থী মুফতী হাবিবুর রহমানের পরিবর্তে বর্তমান প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা রেজাউল করিম।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়ায়) আসনে পূর্বে মনোনীত প্রার্থী মাওলানা জয়নাল আবেদীনের পরিবর্তে বর্তমান হাফেজ আহমদ ভূঁইয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights