পুরান ঢাকায় বিক্ষোভ, সড়কে বসে হাদির জন্য মোনাজাত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল পুরান ঢাকা। একইসাথে সড়ক বসে হাদির মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে পুরান ঢাকার তাঁতি বাজার মোড় অবরোধ করে বিক্ষোভ ও দোয়া মোনাজাত করেন শিক্ষার্থীরা।

এর আগে রাত সাড়ে ১০টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে মিছিল নিয়ে প্রথমে বিশ্বজিৎ চত্বরে একত্রিত হয়। এরপর ছাত্রী হলের নারী শিক্ষার্থীরাসহ একত্রিত হয়ে শাঁখারি বাজার, রায়সাহেব বাজার মোড় হয়ে তাঁতি বাজার মোড় অবরোধ করেন তারা। এ সময় তাঁতিবাজারসহ পুরান ঢাকার সবগুলো সড়ক ব্লকেড ঘোষণা দিয়ে সড়কে বসে হাদির জন্য মোনাজাত করেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘আমরা সবাই হাদি হবো, ধুঁকে ধুঁকে মরে যাবো’, ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবো না’,’ আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’সহ নানা প্রতিবাদী স্লোগান দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights