ভোটের রায়ে স্বাধীনতাবিরোধীদের পরাজিত করতে হবে: নিপুণ রায় চৌধুরী

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর বাঘৈর নগরে শ্রী শ্রী রাধামাধব জিউ মন্দিরে অনুষ্ঠিত শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ অনুষ্ঠানে কথা বলেন নিপুণ রায় চৌধুরী।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, স্বাধীনতাবিরোধী অপশক্তিকে ভোটের মাধ্যমেই রুখে দিতে হবে। দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে বারবার বাধাগ্রস্ত করেছে স্বাধীনতাবিরোধী অপশক্তি। এসব শক্তিকে পরাজিত করতে হলে জনগণকে ভোটের অধিকার প্রয়োগ করে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। জনগণের রায়ে একটি নির্বাচিত সরকারই পারে দেশকে সঠিক পথে এগিয়ে নিতে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর বাঘৈর নগরে শ্রী শ্রী রাধামাধব জিউ মন্দিরে অনুষ্ঠিত শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নিপুণ রায় চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কেউ ঠেকাতে পারবে না। যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা আজও বাংলাদেশের বিরোধিতা করছে। তাদের কাছ থেকে জাতি ভালো কিছু আশা করতে পারে না। স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীরা দেশের জনগণের জন্য কাজ করবে না। বিএনপিকে নির্বাচিত করলে দেশের উন্নয়ন হবে।

তিনি আরও বলেন, আগামী দিনে বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়, তাহলে প্রতিটি পরিবারে নারীপ্রধানের নামে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। যা দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করা যাবে। কাজেই আগামী নির্বাচনে এ আসনে ধানের শীষের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়কে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights