ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে নড়াইলে বিপ্লবী ছাত্র জনতার বিক্ষোভ

শুভ সরকার, নড়াইল থেকে
ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বীর শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুম্মা বিপ্লবী ছাত্র জনতা নড়াইল এর আয়োজনে শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাতিবাগান বাসস্ট্যান্ডে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, বীর শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। একই সঙ্গে তারা ভারতীয় আধিপত্যবাদ ও সীমান্ত আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন—
শিবিরের জেলা সেক্রেটারি তাজ মুহাম্মাদ,
শিবিরের অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফায়াত উল্লাহ,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রহমান মেহেদী,
গণ অধিকার পরিষদের জেলা সভাপতি ইমাম হোসেন সেলিম,
এনসিপির যুগ্ম সমন্বয়ক শরিফুল ইসলাম,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ফারহান রানা।
এ সময় বিভিন্ন পর্যায়ের বিপ্লবী ছাত্র জনতা বিক্ষোভে অংশ নেন এবং ভারতীয় আগ্রাসন বিরোধী বিভিন্ন স্লোগান দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights