প্রথম হুইলচেয়ার ব্যবহারকারী যাচ্ছে মহাকাশে

অনলাইন ডেস্ক

হুইলচেয়ার ব্যবহারকারী শারীরিক প্রতিবন্ধী নারী যাবেন মহাকাশে। যুক্তরাষ্ট্রের ধনকুবের জেফ বেজোসের ব্লু অরিজিন ওই নারীকে মহাকাশে পাঠাবে। ফলে হুইলচেয়ার ব্যবহার করে মহাকাশে পৌঁছানোর প্রথম প্রকৌশলী প্রথম নারীর কৃতিত্ব অর্জন করবেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে এক প্রতিবেদনে বলা হয়েছে, মাইকেলা বেনাথাস নামে এ নারী পেশায় মহাকাশ ও মেকাটনিক্স প্রকৌশলী। তিনি আরও পাঁচজনের সঙ্গে ব্লু অরিজিনের নিউ শেফার্ড রকেটের মাধ্যমে এনএস-৩৭ মিশনের মাধ্যমে মহাকাশে যাবেন।

২০১৮ সালে পাহাড়ে মোটরসাইকেল চালাতে গিয়ে পায়ে মারাত্মকভাবে আহত হন মাইকেলা বেনাথাস। এরপর তিনি পঙ্গুত্ব বরণ করেন। তখন থেকেই হুইলচেয়ারে করে চলাচল করেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, মহাকাশে যাওয়ার পর তারা কোনো স্টেশনে অবস্থান করবেন না। এরপর বদলে পৃথিবীর বায়ুমণ্ডল থেকে মহাকাশে গিয়েই আবার ফিরে আসবেন। তারা রকেটের মাধ্যমে পৃথিবী থেকে ১০০ কিলোমিটার উপরে উঠবেন। আন্তর্জাতিকভাবে পৃথিবীর ১০০ কিলোমিটার উপরের অংশকে মহাকাশ হিসেবে ধরা হয়।

ব্লু অরিজিন অর্থের মাধ্যমে মানুষকে মহাকাশে যাওয়ার সুযোগ দেয়। তবে এটি অত্যন্ত ব্যয়বহুল। যদিও প্রতিষ্ঠানটি খরচের বিষয়টি এখনো প্রকাশ করেনি।কিন্তু আগে যারা মহাকাশে গেছেন তাদের প্রত্যেকের ২ থেকে ৩ লাখ মার্কিন ডলার খরচ করতে হয়েছে। বাংলাদেশি অর্থের হিসেবে এটি ২ কোটি ৪০ লাখ টাকার সমান। মাইকেলা বেনাথাস যে পাঁচজনের সঙ্গে মহাকাশে যাবেন তাদের মধ্যে দুজন এই অভিযানের অর্থায়ন করেছেন বলে শোনা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights