ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
ঝিনাইদহ প্রতিনিধি-
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝিনাইদহে দোয়া
মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার হলিধানী বাজারে এ দোয়া
মাহফিলের মহিলা দল।
এতে জেলা বিএনপি’র সভাপতি এডভোকেট এমএ মজিদ, সহ-সভাপতি মুন্সি
কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা বিএনপির উপদেষ্টা
মৌসুমী জাহিদ, মহিলা দলের সভাপতি কামরুন্নাহার লিজি, সাধারণ সম্পাদক
তহুরা খাতুন, সহ-দপ্তর সম্পাদক সাকিব আহম্মেদ বাপ্পী।
মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদার জিয়ার
রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মহান
আল্লাহ্ধসঢ়;র নিকট খাস রহমত প্রত্যাশা করেন।
