বিএনপিতে যোগ দিলেন ১২ দলীয় জোটের সমন্বয়ক এহসানুল হুদা

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপিতে যোগদান করেছেন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।

সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন তিনি।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বিএনপিতে যোগদান করায় আমরা আনন্দিত। আশা করি, তার এই যোগদান আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করবে।’

এ সময় এহসানুল হুদা বলেন, ‘আমি আমার দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছি। আমাকে এই সুযোগ দেওয়ায় বিএনপি মহাসচিবসহ দলের সব নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights