জাতীয়তাবাদী মহিলা দলে নতুন দায়িত্ব পেলেন যারা
অনলাইন প্রতিবেদক
জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটিতে কয়েকটি পদে নতুন করে দায়িত্ব প্রদান করা হয়েছে।
সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটিতে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক হিসেবে শাহীনুর নার্গিসকে, তাহমিনা আফরিন নীতাকে প্রচার সম্পাদক এবং রেহানা সুলতানা আরজুকে সহ-প্রচার সম্পাদক হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে।
