সুবিধাবঞ্চিত ম্রো শিশুদের জন্য টগি ফান ওয়ার্ল্ডের মানবিক উদ্যোগ

অনলাইন প্রতিবেদক

সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে এক অনন্য সিএসআর কার্যক্রম হাতে নিয়েছে দেশের বৃহত্তম ইনডোর থিম পার্ক ‘টগি ফান ওয়ার্ল্ড’। আগামী ২৪ ডিসেম্বর বান্দরবানের দুর্গম পাহাড়ের ম্রো জনগোষ্ঠীর আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান ‘পাওমুম থারকলা’র একদল শিক্ষার্থীকে আতিথেয়তা প্রদান করবে প্রতিষ্ঠানটি।

পার্বত্য চট্টগ্রামের লামা উপজেলা থেকে আগত ৫ থেকে ১২ বছর বয়সী এই শিশুরা প্রথমবারের মতো ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল-এ অবস্থিত টগি ফান ওয়ার্ল্ডের অত্যাধুনিক গেমস ও রাইড উপভোগের সুযোগ পাবে। অধিকাংশ শিশুর জন্যই এটি পাহাড়ের বাইরে প্রথম কোনো বড় সফর।

টগি ফান ওয়ার্ল্ডের এই উদ্যোগটি কেবল বিনোদন নয়, বরং প্রান্তিক শিশুদের মানসিক বিকাশ এবং সামাজিক অন্তর্ভুক্তির একটি প্রয়াস। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ সৌজন্য হিসেবে প্রতিটি শিশুর জন্য ‘কমপ্লিমেন্টারি কিডো প্যাক’ (Complimentary Kiddo Pack) প্রদান করা হচ্ছে, যার মাধ্যমে শিশুরা সম্পূর্ণ বিনামূল্যে পার্কের আনন্দ উপভোগ করতে পারবে।

সামাজিক দায়বদ্ধতা থেকে বসুন্ধরা গ্রুপ সব সময় চেষ্টা করে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাড়াতে। তার-ই ধারাবাহিকতায় পাওমুম থারকলা স্কুল যারা দুর্গম পাহাড়ে ম্রো শিশুদের শিক্ষার প্রসারে কাজ করছে তাদের এই মহৎ যাত্রার সঙ্গী হয়েছে টগি ফান ওয়ার্ল্ড। ২৪ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলা এই সফরে শিশুদের সঙ্গে তাদের শিক্ষক ও ভলান্টিয়াররা উপস্থিত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights