জয়পুরহাটে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

জয়পুরহাটের কালাইয়ে হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় ধনেশ্বর মহন্ত (৭০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় জয়পুরহাট-বগুড়া সড়কের কালাই উপজেলার শিমুলতলী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত ধনেশ্বর মহন্ত কালাই উপজেলার আওড়া গ্রামের মৃত ফোরকান মহন্তের ছেলে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধনেশ্বর মহন্ত তার নিজ বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে কালাই পাচশিরা বাজারে যাচ্ছিলেন। পথে দ্রুতগামী হানিফ পরিবহনের একটি বাস তার বাইসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আহত ধনেশ্বরকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights