ঢাকা বিভাগের জন্য নির্বাচন ও গণভোটের গান রিলিজ

অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের আটটি বিভাগের জন্য আটটি গান নির্মাণ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকা বিভাগের জন্য নির্মিত গানটি প্রকাশ করা হয়েছে। গানটি গেয়েছেন স্টোইক ব্লিস খ্যাত শিল্পী কাজী।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের জাতীয় নির্বাচন ও গণভোটের প্রচার কার্যক্রম পরিচালিত হবে গানে গানে। ভোটের বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ ও বোধগম্য করে তুলতে বিভিন্ন আঞ্চলিক ভাষায় গান তৈরি করা হয়েছে। নির্দিষ্ট অঞ্চলে এসব গান পরিবেশন করা হবে।

এছাড়া গ্রামাঞ্চলের হাট-বাজারে জনগণকে হ্যাঁ/না ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে বাস্তব প্রদর্শনী (ডেমো) দেখানো হবে বলেও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights