অধিনায়কের নাম ঘোষণা করল নোয়াখালী এক্সপ্রেস
স্পোর্টস ডেস্ক
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করেছে নোয়াখালী এক্সপ্রেস। টুর্নামেন্টে দলটির নেতৃত্বে থাকবেন সৈকত আলী।
কাল থেকে শুরু হতে যাওয়া বিপিএলের এবারের আসরে সৈকত আলীর কাঁধেই দেওয়া হয়েছে অধিনায়কত্বের দায়িত্ব। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।
