“জন্মভূমি “

হাসিনা মরিয়ম

এই মাটির রক্তের তৃষ্ণা যেন মিটছেই না,
সেই ১৯৭১ থেকে ২০২৫ পর্যন্ত
কতো রক্ত…
এই মাটির সোঁদা গন্ধে মিশে আছে
কতো গুণি ও এ দেশের সূর্য সন্তানদের
শরীরের পবিত্র রক্ত মিশে আছে
এ পবিত্র মাটির সাথে,
কত মায়ের বুক ভরা আহাজারি,
বাবার হাহাকার,
বোনের বেদনার নীল চোখ,
অবুঝ সন্তানের অপূর্ণতা
কোনো কিছুই এ মাটিকে থামাতে পারেনি,
এ মাটির তৃষ্ণা শেষ হবে কবে…
আর কতো মায়ের বুক খালি হলে
এ মাটির তৃষ্ণা মিটবে…
শহীদের রক্তে বিধৌত এ মাটি
তার নিজস্ব স্বকীয়তায় অম্লান, পবিত্র,
এখানে অন্যায় মেনে নেয়া যায় না,
এ জাতি স্বাধীন জাতি,
পরাধীনতার জঞ্জির এদের পায়ে
ডামাডোলের মতো বাজে,
যুদ্ধের বিউগলের মতো সুরের ঝংকার
ছড়িয়ে পড়ে
এদেশের সীমানা পেরিয়ে…
এদেশের স্বাধীনতা প্রিয় মানুষেরা
শুধু এদেশের না
সারা বিশ্বের উৎকৃষ্ট উদাহরণ,
এ মাটির বুকে ঘুমিয়ে আছে
আমাদের লাখো শহীদ,
পরাধীনতা এ জাতি কখনও শিখেনি
মাথা উচু করে দাড়িয়ে আছে বিশ্ব দরবারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights