পঙ্গুতে জুলাই আহত নেই, যাচ্ছেন না তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পঙ্গু হাসপাতালে কোনো আহত রোগী না থাকায় কর্মসূচি বাতিল করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে এদিন অন্যান্য কর্মসূচি পালন করবেন তিনি।

শনিবার সকালে বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

সূচি অনুযায়ী, বেলা ১১টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির করব জিয়ারত করবেন তারেক রহমান। সঙ্গে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দ।

এরপর নির্বাচন কমিশনে এনআইডি রেজিস্ট্রেশন করতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights