‘সবকিছু খুব ভালোই চলছে’

অনলাইন ডেস্ক
প্রিমিয়ার লিগে আজ নটিংহ্যাম ফরেস্টের অতিথি হবে ম্যানচেস্টার সিটি। দ্য সিটি গ্রাউন্ডে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি। লিগে শীর্ষ দুইয়ে থাকা সিটিজেনদের জন্য ম্যাচটি তুলনামূলকভাবে সহজ হতে যাচ্ছে। কন্ডিশন কিছুটা অচেনা হলেও প্রতিপক্ষের হাপিত্যেশ মনোভাব কাজে লাগাতে চাইবেন পেপ গার্দিওলার শিষ্যরা।

শীর্ষস্থানের লড়াইয়ে নিজেদের অবস্থান আরও সুসংহত করার লক্ষ্যে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কথা বলেছেন গার্দিওলা। তিনি জানিয়েছেন, তার দলের খেলোয়াড়রা বেশ শৃঙ্খলাবদ্ধ।

গার্দিওলা বলেন, ‘গত মৌসুমে চোটের কারণে আমরা বেশ সমস্যায় পড়েছিলাম। তারপরও তারা শৃঙ্খলাবদ্ধ থেকেছে এবং ভালো আচরণ করেছে।’

তিনি বলেন, ‘গত এক দশকে যেসব খেলোয়াড় আমার অধীনে ছিল, আজও তার ব্যতিক্রম নয়। একটি ক্লাব হিসেবে আমাদের একটি মানদণ্ড আছে—সবাই ঠিক জানে তাদের কী করতে হবে।’

বৃহস্পতিবার আর্লিং হলান্ড সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেন, যেখানে দেখা যায় তিনি দাঁড়িপাল্লায় ৯৪.৪ কেজি ওজন নিয়ে দাঁড়িয়ে আছেন। ছবিটির ক্যাপশনে লেখা ছিল—‘সব ঠিক আছে!’

হলান্ডের এই ছবি ও পোস্টের পেছনে একাধিক কারণ থাকতে পারে। যার অন্যতম হলো, ২০১৬ সালে গার্দিওলা ওজনের লক্ষ্যমাত্রা পূরণ না করা পর্যন্ত তাঁর কয়েকজন খেলোয়াড়কে প্রথম দলের অনুশীলন থেকে বাদ দিয়েছিলেন।

প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩৭। তারা আর্সেনালের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে এবং তৃতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলার চেয়ে এক পয়েন্ট এগিয়ে আছে। সব মিলিয়ে শীর্ষ লড়াইয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই রয়েছে ইতিহাদের ক্লাবটি।

গার্দিওলা বলেন, ‘আমি সবার থেকে ১০ পয়েন্ট এগিয়ে থাকতে পছন্দ করি, কিন্তু যা হওয়ার তাই হয়েছে। এটাই বাস্তবতা। সবকিছু খুব ভালোই চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights