খেলার মাঠেই জাকির জানাজা সম্পন্ন

অনলাইন ডেস্ক

ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকির জানাজা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বিকালে (২৭ ডিসেম্বর) রাজশাহী ওয়ারিয়র্সের এবং ঢাকা ক্যাপিটালসের ম্যাচ শেষে তার জানাজা সম্পন্ন হয়।

দুপুরে মাঠে হার্ট অ্যাটাকের পর হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। এরপর হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ মাঠে আনা হয়। পরে পরিবারের তত্ত্বাবধানে জাকির মরদেহ গ্রামের বাড়ি কুমিল্লায় নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।

সকালে বিপিএলে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ চলাকালীন হার্ট অ্যাটাক করে মারা যান জাকি। এর আগে ঢাকা ক্যাপিটালস জানিয়েছিলন, অনুশীলন সেশন পরিচালনার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে সিলেটের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।হাসপাতালে নেয়ার পর সেখানকার চিকিৎসকরা জাকিকে মৃত ঘোষণা করেন।

এদিকে দীর্ঘদিন দেশের ঘরোয়া ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই অভিজ্ঞ কোচের মৃত্যুতে ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড় ও ক্রিকেট অঙ্গন শোকাহত। ঢাকা ক্যাপিটালস শোকবার্তায় জানিয়েছে, মাহবুব আলী জাকি অকাল প্রয়াণে দল গভীরভাবে মর্মাহত। তারা তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। পাশাপাশি জাকির পরিবারের সকল খরচ বহন করার ঘোষণা দিয়েছে ফ্র্যাঞ্চাইজি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বিপিএলের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্সও এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights