সোনাতলার শিহিপুর বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ার সোনাতলার শিহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপিত হয়েছে। শনিবার বিদ্যালয় চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রকৌশলী সানাউল হক ডিউয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ গ্রুপের চেয়ারম্যান ড. আব্দুল্লাহেল বারী। তিনি তার বক্তব্যে বলেন, এই প্রতিষ্ঠানটি শত বছর ধরে ভালো মানুষ গড়ার অবদান রেখে যাচ্ছে। পাশাপাশি এলাকাটি শিক্ষানগরী এলাকায় পরিণত করতে স্থানীয় সৈয়দ আহম্মদ পরিবারটি ভূমিকা রেখে যাচ্ছেন। আমরা দান করা শিখবো। তাদের মতো আমরা দান করে উদাহরণ সৃষ্টি করবো। এক সময় এই শিহিপুর এলাকাটি শহরে পরিণত হবে।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজোয়ান হোসেন, দিগদাইড় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল হক টুল্লু, আনন্দ গ্রুপের পরিচালক ড. আব্দুল্লাহ নাজমা নওরোজ, বিশিষ্ট শিক্ষানুরাগী হাফেজ মাওলানা ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবী, ডা. লতিফুল বারী শাকিল, লেফটেনেন্ট কর্নেল (অব.) আব্দুর রহমান, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এমদাদুল হক, আব্দুল হাই নারেছ, প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ফজলুল করিম মুঞ্জিল, এড. হালিমুর রশিদ লিটন, ডা. সামিউল হক, অধ্যাপক ডা. শফিউল হক, সানাউল হক, ডা. নওরোজ অনন্যা, সৈয়দ আহম্মদ কলেজের ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মুঞ্জুরে আলম রাসেল, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান রেজাউল কবির প্রমুখ।
শেষে অনুষ্ঠানের অতিথিদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানের শেষ পর্যায়ে ওসমান আমিজা ফাউন্ডেশনের উদ্যোগে সাবেক শিক্ষক, ছাত্র-ছাত্রী ও স্বেচ্ছাসেবীদের মাঝে ক্রেস্ট, নগদ অর্থ ও সার্টিফিকেট বিতরণ করা হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
