নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলামের এর দলীয় মনোনয়ন বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
মো: মহিউদ্দীন
নড়াইলেব জেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলামের দলীয় মনোনয়ন বাতিলের প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও কাফনের কাপড় পরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৮ ডিসেম্বর বিকালে নড়াইল শহরের মালিবাগ এলাকায় ঢাকা-নড়াইল-যশোর মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে মালিবাগ এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, নড়াইল-২ আসনে আলহাজ্ব মোঃ মনিরুল ইসলামের মনোনয়ন বাতিলের প্রতিবাদ জানান, একই সাথে সিদ্ধান্ত পরির্বতন করে পুনরায় আলহাজ্ব মোঃ মনিরুল ইসলামকে দলীয় মনোনয়ন প্রদানের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ জানান।
জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মন্নু জমাদ্দার এর সভাপতিত্বে সদর উপজেলার সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, সদর উপজেলার সাধারন সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারন সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, নড়াইল পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, নড়াইল পৌর বিএনপির সাধারন সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, জেলা-উপজেলা- পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ৪ ডিসেম্বর সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নড়াইল-২ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে প্রার্থী করে মনোনয়ন দেয় দলটি। পরে গত ২৪ ডিসেম্বর বুধবার এক সংবাদ সম্মেলনে জোটগত সমঝোতার অংশ হিসেবে নড়াইল-২ আসনে এনপিপির একাংশের চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
