জানাজা-দাফনের বিষয়ে জাতিকে আনুষ্ঠানিকভাবে জানাবে সরকার : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের বিষয়ে অন্তর্বর্তী সরকার থেকে জাতিকে অবহিত করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে উপদেষ্টা পরিষদের জরুরি সভায় অংশ নেওয়ার পর বেরিয়ে সংবাদমাধ্যমকে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা, দাফন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকার আমাদের ডেকেছিলেন ক্যাবিনেট মিটিংয়ে। এসব বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সব জানাবেন। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন। যেহেতু তাদের মিটিং ছিল, তারাই সব জানাবে।

তিনি আরও বলেন, আমাদের বিষয়গুলো আমরা সকালে জানিয়েছি, সাড়ে ১২টার সময় আমাদের স্থায়ী কমিটির একটা বৈঠক আছে। সেখানে আমরা সব চূড়ান্ত করে আপনাদের জানাবো। সেক্ষেত্রে আপনাদের কাছে আমরা সর্বাত্মক সহযোগিতা চাইব। আপনারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights