সার্বভৌমত্ব রক্ষায় মায়ের মতোই গুণাবলি রয়েছে তারেক রহমানের : বাবর

অনলাইন ডেস্ক

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মতো গুণাবলি তার বড় ছেলে তারেক রহমানের মধ্যেও রয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপি চেয়ারপার্সনের কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের নেত্রীর মধ্যে যে গুণাবলি আমি খুঁজে পেয়েছিলাম, তা আর কারো মধ্যে পাইনি। অনেক পরে এসে তার ছেলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে আমি সেই গুণাবলি খুঁজে পেয়েছি। আপনারা সবাই দোয়া করবেন, যেন আগামীতে তার নেতৃত্বে একটি জনগণের রাষ্ট্র গঠন করতে পারি।

তিনি বলেন, নেত্রীর সঙ্গে আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছি। ওনার দেশপ্রেম দেখেছি। স্বাধীনতা, সার্বভৌমত্ব প্রশ্নে উনি কোনো আপস করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights