টাঙ্গাইলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসানের জানাজা সম্পন্ন

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের জানাজা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিন্দুবাসীনি বালক উচ্চ বিদ্যালয়ে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতা, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।

জানাজায় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যরা, এছাড়া এনসিপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা।

মাহমুদুল হাসান বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে রাজনীতিতে সক্রিয় হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং অবিভক্ত ঢাকার মেয়রের দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও দায়িত্বশীল রাজনীতিবিদকে হারালো বলে মন্তব্য করেছেন নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights