এনসিপি থেকে পদত্যাগ করলেন মুশফিক উস সালেহীন

নিজস্ব প্রতিবেদক
এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদ ছাড়লেন দলটির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন। মিডিয়া সেলের পাশাপাশি মুশফিক এনসিপির যুগ্ম সদস্যসচিব, কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং পলিসি অ্যান্ড রিসার্চ উইংয়ের কো-লিড হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে নিজের পদত্যাগের বিষয়টি জানিয়েছেন মুশফিক উস সালেহীন।

মুশফিক উস সালেহীনের পদত্যাগের মাধ্যমে জামায়াতের সঙ্গে সমঝোতাকে কেন্দ্র করে অন্তত ১০ জন কেন্দ্রীয় নেতা এনসিপি ছাড়লেন।

এর আগে দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিও বার্তার মাধ্যমে পদত্যাগ করেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights