শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ঘন কুয়াশার কারণে দীর্ঘ ১০ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার সকাল ১০টা ২০ মিনিট থেকে পুনরায় ফেরি পারাপার শুরু হয়।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাতের দিকে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। তাই দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১২টার দিকে ফেরি পারাপার বন্ধ করে দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘ঘন কুয়াশা কেটে যাওয়াও পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। এখন পূর্বের নিয়মে ফেরি চলাচল করছে। বর্তমানে এই নৌ-রুটে ছোট-বড় মিলিয়ে ৬টি ফেরি চলাচল করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights