নতুন বছরে বাংলাদেশের হোম সিরিজের সূচি প্রকা

অনলাইন ডেস্কশ

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন বছরের যাত্রা শুরু করবে বাংলাদেশ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই মেগা ইভেন্টের সূচি আগেই প্রকাশ করেছিল আইসিসি। এবার বিশ্বকাপের পর বছরজুড়ে বাংলাদেশের সাতটি দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই সূচি অনুযায়ী, ঘরের মাঠে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে লড়বে লিটন-শান্ত-মুস্তাফিজরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ‘সি’ গ্রুপে খেলবে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। গ্রুপের অন্য দুই দল নেপাল ও ইতালি। আইসিসির এই মেগা ইভেন্ট চলবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। বিশ্বকাপ শেষ করেই দ্বিপাক্ষিক সিরিজে নামবে টাইগাররা।

মার্চ মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান। এরপর এপ্রিল-মে মাসে নিউজিল্যান্ড বাংলাদেশে এসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

মে মাসেই আবার বাংলাদেশে আসবে পাকিস্তান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই দল মুখোমুখি হবে দুটি টেস্ট ম্যাচে। জুন মাসে ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়া। তাদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

আগস্টে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে ভারত। আর অক্টোবরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসবে ওয়েস্ট ইন্ডিজ।

এ ছাড়া মে মাসে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ‘এ’ দল চারদিনের দুটি ম্যাচ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে।

সব মিলিয়ে নতুন বছরে আন্তর্জাতিক ও ঘরোয়া মিলিয়ে ব্যস্ত সূচির মধ্য দিয়েই সময় কাটবে বাংলাদেশের ক্রিকেটারদের।

বাংলাদেশ বনাম পাকিস্তান : ৩টি ওয়ানডে
প্রথম ওয়ানডে– ১২ মার্চ, ২০২৬
দ্বিতীয় ওয়ানডে– ১৪ মার্চ, ২০২৬
তৃতীয় ওয়ানডে– ১৬ মার্চ, ২০২৬

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড : ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি
প্রথম ওয়ানডে– ১৭ এপ্রিল, ২০২৬
দ্বিতীয় ওয়ানডে– ২০ এপ্রিল, ২০২৬
তৃতীয় ওয়ানডে– ২৩ এপ্রিল, ২০২৬

প্রথম টি-টোয়েন্টি– ২৭ এপ্রিল, ২০২৬
দ্বিতীয় টি-টোয়েন্টি– ২৯ এপ্রিল, ২০২৬
তৃতীয় টি-টোয়েন্টি– ২ মে, ২০২৬

বাংলাদেশ বনাম পাকিস্তান : ২টি টেস্ট
প্রথম টেস্ট– ৮-১২ মে, ২০২৬
দ্বিতীয় টেস্ট– ১৬-২০ মে, ২০২৬

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া : ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি
প্রথম ওয়ানডে– ৫ জুন, ২০২৬
দ্বিতীয় ওয়ানডে– ৮ জুন, ২০২৬
তৃতীয় ওয়ানডে– ১১ জুন, ২০২৬

প্রথম টি-টোয়েন্টি– ১৫ জুন, ২০২৬
দ্বিতীয় টি-টোয়েন্টি– ১৮ জুন, ২০২৬
তৃতীয় টি-টোয়েন্টি– ২০ জুন, ২০২৬

বাংলাদেশ বনাম ভারত : ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি
প্রথম ওয়ানডে– ১ সেপ্টেম্বর, ২০২৬
দ্বিতীয় ওয়ানডে– ৩ সেপ্টেম্বর, ২০২৬
তৃতীয় ওয়ানডে– ৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রথম টি-টোয়েন্টি– ৯ সেপ্টেম্বর, ২০২৬
দ্বিতীয় টি-টোয়েন্টি– ১২ সেপ্টেম্বর, ২০২৬
তৃতীয় টি-টোয়েন্টি– ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ : ২টি টেস্ট
ওয়ার্মআপ– ২২-২৪ অক্টোবর (তিন দিনব্যাপী)
প্রথম টেস্ট– ২৮ অক্টোবর-১ নভেম্বর, ২০২৬
দ্বিতীয় টেস্ট– ১৬-২০ মে, ২০২৬

বাংলাদেশ ‘এ’ বনাম শ্রীলঙ্কা ‘এ’ : ২টি চারদিনের ম্যাচ ও ৩টি ওয়ানডে (মে, ২০২৬)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights