নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করলেন এরদোয়ান

অনলাইন ডেস্ক
গাজা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, গাজায় শিশুদের কান্না ও দুর্দশা বিশ্বকে নাড়া দিচ্ছে। কিন্তু তারপরেও ইসরায়েল ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে।

গাজায় মানবিক সহায়তা দেয়া ৩৭টি আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম নিষিদ্ধের সমালোচনায় শুক্রবার ইস্তাম্বুলে জুমার নামাজের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এরদোয়ান বলেন, বাতাস, বৃষ্টি এবং কাদার মধ্যে বসবাসকারী শিশুদের কান্না করা ছাড়া উপায় নেই, কেননা তাদের কাছে তাঁবু নেই। আমরা কন্টেইনার পাঠাতে চাই, কিন্তু নেতানিয়াহুর যেতে দেয় না… আজ হোক কাল হোক, আল্লাহর ইচ্ছায়, আমরা এই নির্যাতিত মানুষকে এই কষ্ট থেকে উদ্ধার করব।

এর আগে, বৃহস্পতিবার গাজায় মানবিক সহায়তা দেয়া ৩৭টি আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করে ইসরায়েল। যার মধ্যে ডক্টর্স উইদাউট বর্ডারসও রয়েছে। ইসরায়েলের এই পদক্ষেপের সমালোচনা করেন এরদোয়ানও।

সূত্র : হুরিয়েত ডেইলি নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights