যুক্তরাষ্ট্রের হামলায় হতাহতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে : ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত এবং আহতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো।

শহরের একাধিক স্থানে চালানো এই হামলায় বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

পাদ্রিনো জানিয়েছেন, বিদেশি সেনাবাহিনীর উপস্থিতি ভেনেজুয়েলা ‘প্রতিরোধ’ করবে।

শুক্রবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের চালানো এই হামলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এটি এখনও নিশ্চিত করেনি ভেনেজুয়েলা সরকার।

এই হামলার পরই ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি করে দেশটির সরকার।

এদিকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটকের খবর জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সূত্র : বিবিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights