হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : পররাষ্ট্র উপদেষ্টা

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

মো. তৌহিদ হোসেন বলেছেন, বিচার নিয়ে তাড়াহুড়ো করার সুযোগ নেই। আমরা চেষ্টা করছি হাদী হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকে ফিরিয়ে আনতে। তবে এখনো আমরা শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারছি না আসামিরা কোথায় আছে। আমরা ‘ইন্টারোগেশন (জেরা) থেকে তথ্য পেয়েছি তারা সমম্ভত পার হয়ে গেছে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, হাদি হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দ্রুত বিচার কাজ শেষ করতে কাজ অব্যাহত রয়েছে।

এর আগে, শনিবার সকাল ১১টার দিকে তিনি মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ কোটগাঁওয়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি শহরের উত্তর ইসলামপুর এলাকায় জুলাই আন্দোলনে শহীদ তিনজনের কবর জিয়ারত করেন এবং শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

এরপর পররাষ্ট্র উপদেষ্টা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights