ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মুখোশধারী ব্যক্তির ছুরিকাঘাতে আবুল বশর চৌধুরী নামে একজন আহত হয়েছেন। তিনি দক্ষিণ জেলা জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) সভাপতি এবং আহলা কড়লডেঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। আহত আবুল বশর চৌধুরী আহলা শেখ চৌধুরী পাড়ার খলিল মেম্বার বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে। শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হামিদুল হক মন্নান বলেন, শুক্রবার রাতে দাওয়াত খেয়ে বিয়ে বাড়ির বাইরে রাস্তায় হাঁটতে বের হয়েছিলেন বশর। এসময় তিন রাস্তার মোড়ে তিনজন মুখোশধারী হঠাৎ হামলা চালিয়ে তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করে।

বোয়ালখালী থানার ওসি মাহফুজুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights