খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বগুড়ায় সাংবাদিক ইউনিয়নের দোয়া

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বিএনপি প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাংবাদিক ইউনিয়ন বগুড়ার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বাদ যোহর নবনির্মিত বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি ওবায়দুর রহমান শাহীন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, বিএফইউজের নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদসহ অনেকে।

এছাড়া সাংবাদিক ইউনিয়ন বগুড়ার বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, বগুড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা বেলায়েত হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights