মুস্তাফিজের নৈপুণ্যে রংপুরের শ্বাসরুদ্ধকর জয়
স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্স আবারও দেখালো দৃঢ় প্রতিরোধ ও ধারাবাহিকতা। রবিবার সিলেটে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক ম্যাচে মাত্র ৫ রানে জয় পায় রংপুর।
রবিবার সিলেটে টস হেরে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে। জবাবে মুস্তাফিজুর রহমানের নৈপুণ্যে ঢাকা ক্যাপিটালস ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫০ রানে থামে।
