ডিমলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।।
নীলফামারীর ডিমলায় নদীর ভূ-প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের অপরাধে সদর ইউনিয়নের নটাবাড়ি এলাকায় এক ব্যক্তিকে এক লাখ টাকা ও বালাপাড়া ইউনিয়নের শোভানগঞ্জ এলাকায় এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকাসহ দুই ব্যক্তিকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।রোববার(৪ জানুয়ারি)দুপুরে অভিযান চালিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জলমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ওই দুই ব্যক্তিকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা-নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুজ্জামান ও সহকারি কমিশনার(ভুমি)-নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবীর।এ সময় ডিমলা থানা পুলিশ ও গ্রাম পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
জনসচেতনতা বৃদ্ধিতে ও জনস্বার্থে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights