নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার জরুরি : ইসি সানাউল্লাহ

অনলাইন ডেস্ক
জুলাই অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া ১৫ শতাংশ অস্ত্র ও ৩০ শতাংশ গুলি এখনও উদ্ধার হয়নি। তবে নির্বাচনের আগে এসব অবৈধ অস্ত্র উদ্ধার জরুরি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার আবুল ফজল মো. সানাউল্লাহ।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেলের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ইসি সানাউল্লাহ বলেন, আগামী নির্বাচনে রোহিঙ্গাদের দিয়ে অস্ত্রের প্রবেশ ঠেকাতে রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্ত সিল করা হবে। এছাড়াও নিরাপত্তা জোরদারে চেকপোস্ট বাড়ানো হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, এক এলাকার সন্ত্রাসীরা অন্য এলাকায় গিয়ে যাতে নিরাপদে থাকতে না পারে, সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকারও পরামর্শ দেন এই নির্বাচন কমিশনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights