নির্বাচন ও গণভোটের বার্তা দিতে গাইবান্ধায় ‘ভোটের গাড়ি’

গাইবান্ধা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গাইবান্ধায় আসা ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ প্রচার কার্যক্রম চালু হয়েছে।

বুধবার সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সুপার কারাভ্যান বহরের এই ভ্রাম্যমাণ গাড়িটি জেলা শহরের বাসস্ট্যান্ডে প্রায় দুই ঘণ্টাব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে। ‘দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান এই কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, যিনি ফেষ্টিভ ইলেকশন ক্যাম্পেইনের ফেস্টুন ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক সূচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার, জেলা তথ্য কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ আবির, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সাধারণ জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights