বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেল ভারত

অনলাইন ডেস্ক

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ১১ জানুয়ারি শুরু হওয়া সিরিজের শেষ ওয়ানডে ১৮ তারিখ। এরপরই টোয়েন্টি-টোয়েন্টি মিশন।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু ২১ জানুয়ারি এবং শেষ ৩১ তারিখ। এরপর শুরু ভারতের বিশ্বকাপ মিশন। আগামী ৭ ফেব্রুয়ারি ঘরের মাঠে শুরু হতে যাওয়া বৈশ্বিক টুর্নামেন্টের আগে দুঃসবাদ পেল ভারত।

জানা গেছে, ভারতের টি টোয়েন্টি দলের তারকা ব্যাটার তিলক ভার্মা টেস্টিকুলার টরশনজনিত সমস্যা কারণে অস্ত্রোপচার করিয়েছেন। যে কারণে সিরিজের প্রথম তিনটি টি-টোয়েন্টিতে থাকছেন না তিনি। এমনকী পরের দুটি ম্যাচে তিলকের অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিশ্চিত করেছে, বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিলক এবং শুক্রবার হায়দরাবাদ ফেরার জন্য ফ্লাইটে উঠবেন। বর্তমানে তিনি স্থিতিশীল আছেন এবং সুস্থতার পথে।

সাধারণত টেস্টিকুলার টরশনজনিত অস্ত্রোপচারের পর রোগীকে সেরে উঠতে দুই সপ্তাহের মতো লেগে যায়। তবে বয়স বেধে সময় কম-বেশি হতে পারে। তিলক যেহেতু দলের গুরুত্বপূণ ব্যাটার, নিশ্চয়ই তার পূর্ণ সুস্থতার জন্য অপেক্ষা করবে দল।

ভারতের হয়ে সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে দুর্দান্ত সময় কাটিয়েছেন ২৩ বছর বয়সী তিলক। দুটি ফিফটি পেয়েছেন তিনি। ঘরোয়া ক্রিকেটেও তার ব্যাটে হাসি লক্ষ্য করা গেছে। বিজয় হাজারে ট্রফিতে চণ্ডিগ্রামের বিপক্ষে খেলেছেন ১০৯ রানের ঝলমলে ইনিংস।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিলকের এই সংবাদ ভারতের জন্য অবশ্যই সতর্কবার্তা। যথাসময়ে তিনি যদি সুস্থ হয়ে না ওঠেন তবে ভুগতে হবে কুড়ি কুড়ি বিশ্বকাপের আয়োজক দেশকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights