“দূরে বহু দূর “

হাসিনা মরিয়ম

যখন একা একা হেটে বেড়াই বালুবেলায়- 
শাল পিয়ালের বনে…
ছুটে যাই ঝর্নার গুনগুন শব্দে-
নিজেকে মেলে ধরি প্রজাপতির মতো…
লং ড্রাইভে রাতের নিরবতা ভেঙ্গে
ছুটে  চলি অচেনা পথে…
দূর থেকে দূরে…
হোটেল, রেস্তোরাঁয়, কফির চুমুকে-
সব জায়গায় তোমাকে অনুভব করি,
তোমার অভাব আমাকে ছিন্ন ছিন্ন করে দেয়
সমুদ্রের গর্জন..
আছড়ে পড়া ঢেউয়ের স্পর্শ
তোমাকে মনে করিয়ে দেয় বারবার…
ঝড়ো হাওয়ায় চুল এলো মেলো হয়ে যাওয়া
কিংবা শাড়ীর আঁচলের স্পর্শে    
তোমাকে অনুভব করি…
তোমার এককিত্বে
আমি হারিয়ে যাই অতীতে
যেখানে তুমি ছিলে…
আর ছিল আমাদের ভালবাসা…
আজ তুমি নেই    
তাই সবকিছু নেই নেই…
তুমি ছাড়া আমি আজ চলি একা
শুধুই একা নির্জনতায়…।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights