ধানমণ্ডি ৩২ নম্বর এলাকায় ব্যানারসহ একজন আটক

অনলাইন ডেস্ক

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় ব্যানারসহ তারেক হাসান (৫২) নামের একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকায় টহলরত পুলিশ সদস্যরা তাকে আটক করে। এসময় তাকে তল্লাশি করে তার বহনকৃত ব্যাগ থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতার তরেক হাসানের বাড়ি গোপালগঞ্জের সদরের আড়পাড়া এলাকায়। তার বাবার নাম মৃত আমজাদ হোসেন মোল্লা। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লার সিয়াছড় এলাকায় থাকেন। ধানমণ্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, আটক তারেক হাসানের কাছ থেকে উদ্ধার হওয়া ব্যানারে লেখা ছিল- ‘নাম পরিবর্তন, বঙ্গ অস্তিত্ব যাদুঘর। এই যাদুঘরটি বাংলাদেশের সমস্ত জনগণের সহযোগিতায় সম্পূর্ণ স্বর্ণ দিয়ে তৈরি করা হবে ইনশাআল্লাহ। ঘোষণায় মোল্লা তারু।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তারেককে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights