মেহেরপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবের পাড়ায় ট্রাকের ধাক্কায় বাঁধন মণ্ডল (২৫) নামের এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে। শনিবার বিকেলে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বাধন ভবেরপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানিয়েছে, বাঁধন মোটরসাইকেলে করে ভবেরপাড়া এলাকার সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটিকে আটক করে থানায় নেওয়া হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।
