ঘন কুয়াশায় নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক

ঘন কুয়াশার কারণে দেশের নদী অববাহিকায় দৃষ্টিসীমা কমতে পারে জানিয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুর্ঘটনা এড়াতে নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে হবে বলে সংস্থাটি জানায়।

রবিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ২০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে।

এসব এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights